কেন ইফতার বিতরণে এগিয়ে আসবেন?

রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করানোর ফজিলত অপরিসীম। আপনার সামান্য অনুদান হতে পারে কোনো এক অভাবী মানুষের সারাদিনের উপবাস শেষে তৃপ্তির আহার। আমাদের চারপাশের অনেক অসহায় মানুষ ইফতারের ন্যূনতম খাবারটুকুও সংগ্রহ করতে হিমশিম খায়।

আপনার এই দান দিয়ে আমরা পথশিশু, দিনমজুর এবং দুস্থ পরিবারগুলোর মাঝে স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি। এই মহৎ কাজে আপনার অংশগ্রহণ বয়ে আনতে পারে অশেষ সওয়াব ও বরকত।

"যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে, তবে রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কমানো হবে না।"