আমাদের প্রকল্পসমূহ ও অনুদান মাধ্যম
আপনার পবিত্র যাকাত হোক দারিদ্র্য বিমোচনের শ্রেষ্ঠ হাতিয়ার। আমরা শরীয়াহ সম্মত উপায়ে আপনার যাকাত সরাসরি অসহায়, এতিম ও দুস্থদের স্বাবলম্বী করতে ব্যয় করি। সঠিক জায়গায় যাকাত পৌঁছে দেওয়া আপনার ধর্মীয় দায়িত্ব, আর সেই বিশ্বস্ততার সাথে কাজ করছি আমরা।
আমাদের ফাউন্ডেশনের সকল জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মূল শক্তি এই সাধারণ অনুদান। জরুরি অপারেশন, বিধবা ভাতা কিংবা হঠাৎ বিপদগ্রস্ত মানুষের তাৎক্ষণিক সহায়তায় এই তহবিল থেকে অর্থ ব্যয় করা হয়। আপনার ছোট বা বড় দান আমাদের শক্তি জোগায়।
একটি আদর্শ ও শিক্ষিত প্রজন্ম গঠনই আমাদের মূল লক্ষ্য। আপনার অনুদানে সুবিধাবঞ্চিত শিশুরা পাচ্ছে আধুনিক ও দ্বীনি শিক্ষার সুযোগ। জ্ঞান অর্জনের পথ সুগম করা এবং সঠিক দ্বীনি দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া একটি নিরন্তর সওয়াব বা সদকায়ে জারিয়া।
পবিত্র রমজান মাসে অভাবী ও ক্ষুধার্ত রোজাদারদের মুখে তৃপ্তির হাসি ফোটাতে আমাদের এই আয়োজন। আপনার দানে একজন রোজাদার ইফতার করার সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি সবচেয়ে অবহেলিত জনপদে ইফতার সামগ্রী পৌঁছে দিতে।
প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব মানুষের পাশে আমরা সবার আগে দাঁড়াই। শুকনা খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ঔষধ পৌঁছে দেওয়াই আমাদের এই তহবিলের কাজ। বিপদে পড়া মানুষের কাছে আপনার ত্রাণ মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হিসেবে গণ্য হয়।
হাড়কাঁপানো তীব্র শীতে যখন গৃহহীন মানুষ কষ্ট পায়, আপনার একটি কম্বল তাদের পরম উষ্ণতা দিতে পারে। আমরা দুর্গম এলাকার শীতার্ত মানুষের মাঝে ভালো মানের শীতবস্ত্র বিতরণ করি। আপনার দান কোনো বৃদ্ধ বা শিশুর শীতের কষ্ট দূর করবে।
একটি গাছ রোপণ করা মানে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা করা। এটি একটি অনন্য সদকায়ে জারিয়া—যতদিন প্রাণীকুল সেই গাছের ছায়া বা ফল মানুষ ভোগ করবে, আপনার আমলনামায় সওয়াব যুক্ত হতেই থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি নির্মল পৃথিবী নিশ্চিত করুন।